ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

সাইফউদ্দিনের মনে কিসের অভিমান!

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই দলের ফর্ম খরার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও নেই কোনো ভালো অবস্থা। একদিকে দলের এমন বাজে ফর্ম অপরদিকে অভ্যন্তরীন নানা সমস্যায় টালমাটাল দেশের ক্রিকেটাঙ্গন।

ঠিক এমন সময়ে নিজের ফেসবুকে একটি হতাশামূলক পোস্ট দিয়ে বিষয়টি আরও পরিস্কার করে দিলেন পেসার সাইফউদ্দিন।

তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘ আমাদের মত সাধারণ জুনিয়ার প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোন সময় নেই হয়তো। কারো প্রতি কোন অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক। ‘ পোস্টে নিজের ব্যাটিং করার একটা ছবিও যুক্ত করেছেন। আর কিছু নয়। স্বাভাবিকভাবেই এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, কী এমন কষ্ট ইনজুরি আক্রান্ত এই তরুণের? যে কারণে তিনি প্রকাশ্যে এমনটা লিখলেন!

পোস্টের ব্যাপারে তাৎক্ষণিকভাবে সাইফউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার এই পোস্টের কারণ অনুমান করা কঠিন নয়। আসন্ন বিপিএলের প্লেয়ার ড্রাফটের জন্য ক্যাটাগরিতে ২১০ দেশীয় ক্রিকেটারকে নির্বাচিত করা হয়েছে। যার মাঝে নেই সাইফউদ্দিনের নাম! ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে জানুয়ারির শেষ সপ্তাহ লেগে যাবে। এই যুক্তিতে নির্বাচকেরা সাইফকে ড্রাফটে রাখেননি। সাইফ নাকি শুধু ব্যাটার হিসেবে বিপিএল খেলতে চেয়েছিলেন। তার সেই আবদারও নাকচ হয়েছে।

এজন্যই কি ব্যাটিং করার ছবিযুক্ত পোস্টে মনের দুঃখ প্রকাশ করলেন সাইফউদ্দিন? গত ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পিঠের চোটে আক্রান্ত হয়েছিলেন সাইফউদ্দিন। এরপর থেকে তিনি মাঠের বাইরে আছেন। সাইফের ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘আমরা মেডিক্যাল বিভাগ থেকে তথ্য পাওয়ার পরই দল নির্বাচন করি। তারা জানিয়েছে বিপিএলে খেলার মতো অবস্থায় নেই সাইফউদ্দিন। যার কারণে ড্রাফটে তার নাম আমরা রাখিনি। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

সাইফউদ্দিনের মনে কিসের অভিমান!

আপডেট সময় ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১