ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফাইনালে দুই ভাই

অাকাশ বিনোদন ডেস্ক:

সংগীতশিল্পী দুই ভাই হৃদয় খান ও প্রত্যয় খান একসঙ্গে প্রথম একই মঞ্চে গান গাইবেন। আজ শুক্রবার সন্ধ্যায় আইসিবি মিলনায়তনে বসবে সুন্দরীদের নিয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেই অনুষ্ঠানে এই দুই ভাই কয়েকটি গানের একটি বিশেষ পরিবেশনা নিয়ে উঠবেন মঞ্চে। তাসনিম আনিকা নামে আরও একজন সংগীতশিল্পী এই পরিবেশনায় অংশ নেবেন।

জানা গেছে, এ অনুষ্ঠানে একটিই গান থাকছে। তাই ভিন্নভাবে একাধিক বাংলা ও ইংরেজি গান নিয়ে নয় মিনিটের একটি কোলাজ করা হয়েছে। এর সংগীতায়োজন করেছেন হৃদয় নিজেই।

হৃদয় খান বলেন, ‘বাংলাদেশে এ ধরনের কাজ সাধারণত করা হয় না। এখানে এটি একেবারেই নতুন। যেহেতু এটি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অনুষ্ঠান, তাই একটু ভিন্নভাবে কাজটি করার চেষ্টা করা হয়েছে। বলা যায়, এটা আমার জন্য একটি পরীক্ষামূলক কাজ।’

কী ধরনের গান থাকছে পরিবেশনায়? জানতে চাইলে এই সংগীতশিল্পী বলেন, ‘আমার নিজের “চাই না মেয়ে”, “অবুঝ মন” থাকছে। আর ইংরেজি ব্যান্ড কোল্ড প্লেসহ আরও কয়েকটি গান থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফাইনালে দুই ভাই

আপডেট সময় ১২:৫৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭