ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হাবলের চেয়ে শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পাঠাচ্ছে নাসা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দীর্ঘ তিন দশক ধরে হাবল স্পেস টেলিস্কোপের লেন্সে ধরা পড়েছে বহু অভূতপূর্ব মহাজাগতিক দৃশ্য। এবার হাবলের চেয়েও শক্তিশালী একটি টেলিস্কোপকে মহাকাশে পাঠাতে চলেছে নাসা।

১০ বিলিয়ন ডলার খরচ করে তৈরি এই টেলিস্কোপটিকে অবশ্য গত শনিবারই মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকায় পিছিয়ে দেওয়া হয় উৎক্ষেপণের তারিখ। ঠিক হয়, ২৪ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে নয়া এই টেলিস্কোপকে নিয়ে রওয়ানা দেবে রকেটে। সেই উপলক্ষে ওই অঞ্চলে কিছু মানুষের জমায়েত হবে বলেও মনে করা হচ্ছে।

এই টেলিস্কোপের অন্তরীক্ষে নজরদারি শুরু হওয়ার খবরে উত্তেজিত মহাকাশপ্রেমীরা। গত তিন দশক ধরে হাবল স্পেস টেলিস্কোপের সাফল্যের পর এবার ব্রহ্মাণ্ডের আরও গভীরে পর্যবেক্ষণ করতে চায় নাসা। আর সেই কাজেই তাদের সেনানি হয়ে উঠবে হাবলের এই উত্তরসূরি।

মহাকাশের এই খুব শক্তিশালী টেলিস্কোপটি বানাতে নাসার সঙ্গে হাত মিলিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। পৃথিবী থেকে ১০ থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে এই টেলিস্কোপ। তবে উৎক্ষেপণের পরে সেই স্থানে পৌঁছতে তার লাগবে মাসখানেক। তারপর পুরোপুরি কর্মক্ষম হয়ে উঠতে লাগবে আরও ৬ মাস। তারপরই ধীরে ধীরে মহাকাশের নানা অজানা স্থানের ছবি নিজের লেন্সে ধরতে শুরু করবে জেমস ওয়েব।

নাসার বহু যুগান্তকারী আবিষ্কারের প্রধান অস্ত্র হিসাবে নিজেকে প্রমাণ করেছে হাবল। কিন্তু তার যুগ এবার শেষ হওয়ার পথে। আগামী ১০ বছর মহাকাশে রাজত্ব করবে আরও উন্নত প্রযুক্তির জেমস ওয়েব। আলো ফেলবে মহাকাশের কত অজানা দিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাবলের চেয়ে শক্তিশালী টেলিস্কোপ মহাকাশে পাঠাচ্ছে নাসা

আপডেট সময় ১২:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১