ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় করতেই চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘গণতন্ত্রের প্রতীক’ খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থাকে কোনোভাবেই বিবেচনায় না নিয়ে সরকার এক ভয়ানক মনুষ্যত্বহীন চক্রান্তে মেতে উঠেছে। তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্যই তার চিকিৎসা নিয়ে সরকার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে রিজভী বলেন, দেশনেত্রীর মতো সংগ্রামশীল জীবন এখনও কেউ অতিক্রম করতে পারেনি। এ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে এক সমুজ্জ্বল নাম খালেদা জিয়া। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তিনি যে রাজনৈতিক তরঙ্গ তৈরি করেছিলেন তা আজও গণতন্ত্রহারা মানুষকে আন্দোলিত করে। খালেদা জিয়ার ক্ষমতা জনগণ থেকে উৎসারিত, ষড়যন্ত্রের কোনো অন্ধকার প্রকোষ্ঠ থেকে নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় করতেই চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র: রিজভী

আপডেট সময় ০৩:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১