ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

আবারও কি হুদামার্কা নির্বাচন হবে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতির সঙ্গে আজ থেকে শুরু হওয়া বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রপতি কীসের সংলাপ করছেন? তা হলে আবারও কি হুদামার্কা নির্বাচন হবে? আবারও কি আরেকটি রকিবমার্কা নির্বাচন হবে? হুদামার্কা নির্বাচনে আমরা দেখেছি— নিশিরাতের নির্বাচন, দিনেরবেলায় কোনো নির্বাচন হয় না; রাতের অন্ধকারে নির্বাচন হয়। আর রকিবমার্কা নির্বাচনে দেখেছি— চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকে না। এই হলো পরিস্থিতি।

সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহাগরের নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এই পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি, তিনি তো তাদেরই রাষ্ট্রপতি। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদামার্কা, আরেকটি রকিবমার্কা নির্বাচন। সুতরাং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারই দরকার।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

আবারও কি হুদামার্কা নির্বাচন হবে: রিজভী

আপডেট সময় ০৪:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১