ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি দলীয় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চৌধুরী আকমল ইবনে ইউসুফ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। ফরিদপুরের ময়েজ মঞ্জিলে সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফের দাফন হবে।

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

চৌধুরী আকমল ইবনে ইউসুফ ফরিদপুর জেলার বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাই প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। তার পিতামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিভাশ। পিতা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ শাসনামলে একজন বিশিষ্ট মুসলিম লীগ নেতা ছিলেন।

চৌধুরী আকমল ইবনে ইউসুফ ১৯৯৬ সালে ফেব্রুয়ারির নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুরএবং চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে প্রথম এমপি নির্বাচিত হন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হলেও ২০০২ সালের উপ-নির্বাচনে নির্বাচিত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফ আর নেই

আপডেট সময় ১২:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১