ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভার্চুয়ালি স্পর্শ করা যাবে মক্কার হাজরে আসওয়াদ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ বা কালো পাথর প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্থান থেকে মুসলিমরা তা স্পর্শ ও দেখতে পারবে বলে জানা যায়। এ প্রক্রিয়ায় অন্যান্য স্থানের মতো পবিত্র কাবা ঘরও দেখা যাবে।

গত সোমবার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেন। সৌদি আরবের এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের অংশ হিসেবে ‘ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ শুরু হয়েছে।

শায়খ সুদাইস বলেন, ‘আমাদের এখানে অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা আছে। আমাদের ডিজিটাল প্রক্রিয়া অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার সঙ্গে সংযোগ তৈরি করতে হবে।’

শায়খ সুদাইসের এ বক্তব্যের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, মক্কার দুটি পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাস্তব স্থাপনার প্রতিস্থাপনের সাথে এর কোনো সম্পর্ক নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভার্চুয়ালি স্পর্শ করা যাবে মক্কার হাজরে আসওয়াদ

আপডেট সময় ০১:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১