ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

টিক্কা খানের নৈরাজ্য বর্তমানেও চলছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

নেতাকর্মীদের আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৯৭১ সালের শাসনামল আর বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের মধ্যে কোনো পার্থক্য নেই। ’

তিনি বলেছেন, ‘আমাদের চলাচলসহ সব কিছু থেকে আমরা আজ বঞ্চিত।

যে প্রেরণার কারণে যুদ্ধ হয়েছে, নয় মাসের যুদ্ধে বিজয় অর্জিত হয়েছে, প্রকৃত অর্থে সেই অর্জনের সুবিধা এদেশের মানুষ পায়নি। কারণ মূল দাবিটাই ছিল গণতন্ত্র। পশ্চিমাদের মতো দেশ চলছে। ভোট নেই, নির্বাচন নেই। ভোটকেন্দ্রে এখন চতুষ্পদ প্রাণী ভোট দিতে যায় আর না হলে নিশিরাতেই ভোট হয়ে যায়। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত টিক্কা খান যে অন্ধকার নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছিল বর্তমানেও তাই চলছে। ’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে বর্তমানে ভয়ঙ্কর শাসন চলছে। রাত হলে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার ভয়; আর না হলে মিথ্যা মামলা দিয়ে যেকোনো মুহূর্তে আপনাকে কারাগারে নিয়ে যাবে। এরকম একটা ভয়ঙ্কর অরাজকতার মধ্যে আমরা বাস করছি। ১৯৭১ আর শেখ হাসিনা আমলের মধ্যে কোনো পার্থক্য নেই। তবুও বাঁচতে হলে আমাদের মৃত্যুঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, জাসাস প্রতিবারই ১৬ ডিসেম্বর বাইরে প্রোগ্রাম করে। কিন্তু শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনী তাদের এবার সেই সুযোগটি দেয়নি। তাই বাধ্য হয়ে এখানে তারা অনুষ্ঠানটি করেছে।

অনুষ্ঠানে বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, নিতাই রায় চৌধুরী, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

টিক্কা খানের নৈরাজ্য বর্তমানেও চলছে: রিজভী

আপডেট সময় ০৭:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১