ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিশুর বস্তাবন্দি লাশ টেনে তুলল কুকুর

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর হুমায়ারা হিমু (১০) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কনকসারের কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর লাশ টেনে তোলে কুকুর। পরে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে কনকসারের কাহেতারা এলাকার হানিফ বেপারীর মেয়ে হুমায়ারা হিমু নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজ করে না পাওয়ায় রাতে এ বিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের পিতা হানিফ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে ওই শিশুটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে মেয়েটি বুধবার থেকে নিখোঁজ ছিল। তবে প্রকৃত ঘটনা কি তা ময়নাতদন্ত ও তদন্ত শেষে বলা যাবে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি ফ্লাইট বাতিলে চরম আর্থিক সংকটে এভিয়েশন খাত

শিশুর বস্তাবন্দি লাশ টেনে তুলল কুকুর

আপডেট সময় ০৬:১৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১