ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার যে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে তাতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এভাবে একটি দেশ চলতে পারে না।

আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসে তাদের শ্রদ্ধা জানাই। যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজও অর্জন হয়নি। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার৷ কিন্তু আজকে এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশ নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেফতার করেছে। জিয়া আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। সরকার তার যথাযথ চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো: ফখরুল

আপডেট সময় ০৩:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১