ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক।

এজন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এবার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ভারতের রাষ্ট্রপতি আসবেন। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখা হবে। তাই শিক্ষার্থী ভাই-বোনদের ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হবেন।

ডিএমপি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথায় আটকে গেলে সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে সহায়তা চাইবেন। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে। যাতে করে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার দিন সময় হাতে নিয়ে বের হবেন।

এবার এতো বড় প্রোগ্রামের মধ্যেই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হয়েছে, তাই কোন সময় ভারতীয় রাষ্ট্রপতির মুভমেন্ট থাকবে, তা জানানো যায় কিনা, প্রশ্ন করলে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য খুব কঠিন। ভিভিআইপি নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ হল- ওনার মুভমেন্ট টাইম গোপন রাখা। স্পেসিফিক না বললেও আমরা বলে দেব, এতটা থেকে এতটা বন্ধ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

আপডেট সময় ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১