ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

গণতন্ত্রকে মুক্ত করতে গণআন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করতে দুর্বার গণআন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দেশের সব রাজনৈতিক দলসহ গণতন্ত্রমনা মানুষের প্রতি এ আহ্বান জানান মির্জা ফখরুল।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, আজকের আন্দোলন শুধু খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন নয়; এ আন্দোলন জাতিকে মুক্তির আন্দোলন। আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের অর্জিত সব স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থায় আসুন সব গণতান্ত্রিক জনগণ, রাজনৈতিক দলসহ সব গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে একটি দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসুন, আর বিলম্ব নয়; জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, জনগণ আরও বেশি বেশি আসবে। পেশাজীবী ভাইয়েরাও আরও শক্তির সঙ্গে বেশি করে এগিয়ে আসবেন। তখন নিঃসন্দেহে আমরা সেই আন্দোলন শুরু করতে পারব। যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা বাধ্য করতে পারব, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তাদের যে ভয়, তিনি যদি সুস্থ হয়ে বের হয়ে আসেন, তা হলে তাদের তখতে তাউশ ভেঙে খানখান হয়ে যাবে। সেই কারণে তারা তাকে বাইরে চিকিৎসার জন্য দেন না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে আটকে রাখা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সামগ্রিক চক্রান্তের একটি বহিঃপ্রকাশ। ওয়ান ইলেভেনে যে বিরাজনীতিকরণের চক্রান্ত শুরু হয়েছিল, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

গণতন্ত্রকে মুক্ত করতে গণআন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ০৪:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১