ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর গোলে কষ্টার্জিত জয় ম্যান ইউর

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে কষ্টার্জিত জয়ই পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নরিচের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ক্রিশ্চিয়ানো একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ইউনাইটেড। আর এ জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রালফ রাগনিকের দল।

ম্যাচের শুরু থেকে অনেকটা অগোছালো ফুটবল খেলেছে ম্যান ইউ। অবশ্য ১৪তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিলো ক্লাবটি। কিন্তু ডি-বক্সের একটু দূর থেকে আলেক্স তেলেসের ফ্রি-কিক রক্ষণ দেয়ালে একজনের মাথায় লেগে দিক পাল্টে ক্রসবারে লাগে।

আক্রমণে ভুগতে থাকা দলটি ৩৭তম মিনিটে দ্বিতীয় সুযোগ পায়। দারুণভাবে দুজনকে কাটিয়ে শট নেন রোনালদ। তবে গোলরক্ষকের যথেষ্ট নাগালের বাইরে রাখতে পারেননি। ঝাঁপিয়ে ঠেকাতে তেমন সমস্যা হয়নি টিম ক্রুলের। এরপর প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে ফের গোলের সুযোগ আসে। সেবারও স্বাগতিকদের বাঁচিয়ে দেয় নরিচের গোলরক্ষক

বিরতির পর ৭৩ মিনিটে গোলের দেখা পায় রালফ রাগনিকের শিষ্যরা। এ সময় স্কট ম্যাকটমিনে ক্রসে বল দেন বক্সের মধ্যে। ডি বক্সের সামনে সেটাতে লাফিয়ে হেড নেওয়ার চেষ্টা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আগেই অবশ্য তাকে টেনে ফেলে দেন নরিচের ম্যাক্স অ্যারোন্স। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেননি। রোনালদো পেনাল্টি থেকে ডান কোণা দিয়ে বল জালে জড়িয়ে এগিয়ে নেন দলকে।

এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এ জয়ের ফলে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে রাগনিকের শিষ্যরা। আর সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে তলানিতেই অবস্থান নরিচ সিটির। এদিকে ১৬ ম্যাচে সর্বোচ্চ ৩৮ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর গোলে কষ্টার্জিত জয় ম্যান ইউর

আপডেট সময় ০৭:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১