ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীকে প্রস্তুত হতে বললেন : নানক

আকাশ জাতীয় ডেস্ক:

জনগণকে সঙ্গে নিয়ে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচনের দুই বছর বাকি। এই সময়ে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এজন্য দরকার এক মাত্র সাংগঠনিক শক্তি।

রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ডেমরা থানার ৪৬নং ওয়ার্ডের মাতুয়াইল ইউনিয়নের ইউনিট সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের মান্নান স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

নানক বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ’৭৫ এ জাতির পিতাকে সপরিবারে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। কিন্তু যারা এই হত্যার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত তাদের মুখোশ এখনো উন্মোচন করা হয়নি। তাদেরও মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

আগামীতে আরও ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ২০০৮ সালে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। সেই দায়িত্ব গ্রহণের পরপরই বিডিআর বিদ্রোহ ঘটানো হলো। সেই বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যূত করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন, বন্দুকের নল নয়, জনগণ ক্ষমতার উৎস। ৭৫ এর পর খুনীরা যখন এই বাংলাদেশে বিস্তার লাভ করছিল, ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেছে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন। তিনি বাংলার হাট, মাঠ, ঘাট ঘুরে দলকে সুসংগঠিত করেছেন। এই দলের ক্ষমতার উৎস এ দেশের জনগণ কোনো রক্তচক্ষুর কাছে আওয়ামী লীগ মাথা নত করবার দল নয় বলেও জানান নানক।

বিশেষ অতিথির বক্তব্য ঢাকা মহানগর দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম সারির কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা জানিয়েছে। কি কারণে? তাদের দোষ তারা জঙ্গিবাদকে নির্মূল করেছে। দেশ থেকে আগুন সন্ত্রাস নির্মূল করেছে। এটা অত্যন্ত নিন্দার বিষয়। এটা মূলত ষড়যন্ত্র একটি নীল নকশা।

মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্তের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান মেল্লার সজল, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মাসুদুর রহমান মোল্লা বাবুলসহ ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীকে প্রস্তুত হতে বললেন : নানক

আপডেট সময় ০৬:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১