ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বক্তব্য দেওয়ার সময় চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

বক্তব্য দেওয়ার সময় নাটোরের সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মইনুল হক চুনুকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। এ সময় জনতার হাতে আটক হয়েছে কলম ইউপির সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার অন্যতম আসামী শামসুল ইসলাম ও তার সহযোগী জাহিদুর রহমান ওরফে বাবলু।

বুধবার রাত সাড়ে ৮টায় কলম জগতপুর মোড়ে নির্বাচনী অফিসে প্রচারণাকালে এই হামলার ঘটনা ঘটে।

আটকরা হলেন- সিংড়া উপজেলার কলম ইউপির কালিনগর গ্রামের মৃত খান মোহাম্মদের ছেলে শামসুল ইসলাম ও গুরুদাসপুর উপজেলার খামার নাসকৈড় গ্রামের লুৎফর রহমান তারার ছেলে জাহিদুর রহমান ওরফে বাবলু।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মইনুল হক চুনু কলম জগতপুর মোড়ে তার নির্বাচনী অফিসে বক্তব্য রাখছিলেন। এ সময় আটক সন্ত্রাসীরা মানকি টুপি পড়ে চেয়ারম্যান মইনুল হক চুনুকে অস্ত্র বের করে গুলি করার চেষ্টা করলে তারা জনতার হাতে আটক হয়। পরে পুলিশ খবর পেয়ে তাদেরকে অস্ত্রসহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চেয়ারম্যান মইনুল হক চুনুর বড় ভাই আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনুকে ২০১৪ সালের ১৮ জানুয়ারি দিন-দুপুরে গুলি ও কুপিয়ে হত্যা করেছিল শামসুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বক্তব্য দেওয়ার সময় চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

আপডেট সময় ১১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১