ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুশান্ত তোমাকে আজীবন মিস করব: সারা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত ২০২০ সালের জুন মাসে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। মৃত্যুর দেড় বছর পর তাকে নিয়ে স্মৃতিচারণ করে একটি স্ট্যাটাস দেন সারা আলি খান।

সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এ তার নায়ক ছিল সুশান্ত। ২০১৮ সালের ৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পায়। মঙ্গলবার তিন বছর পূর্ণ হলো সিনেমাটি মুক্তির। এদিন সিনেমার কিছু অংশ থেকে একটি ভিডিও তৈরি করে পোস্ট করেছেন সারা। পাশাপাশি সুশান্তকে নিয়ে আবেগ বার্তা দেন তিনি।

সারা লেখেন, তিন বছর আগে আজকের দিনেই আমার স্বপ্ন সত্যি হয়েছিল। অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলাম। আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। আমি শব্দে প্রকাশ করতে পারব না, এই সিনেমাটি আমার কাছে কতটা স্পেশাল। আজ মনসুরকে (সুশান্ত) খুব মিস করছি। তার সাপোর্ট, নিঃস্বার্থ সাহায্য, গাইডেন্স এবং উপদেশের জন্যই সিনেমাটি এত সহজে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সুশান্ত তোমাকে আজীবন মিস করব।

কেদারনাথ সিনেমার শুটিংয়ের সময় থেকেই দু’জনের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। এর পর রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেম শুরু হলে সারা-সুশান্তর প্রেমের কথা ধামাচাপা পড়ে যায়।

সুশান্তের মৃত্যুর রহস্যজট খুলতে ফের উঠে আসে সাইফকন্যার নাম। দু’জনের প্রেম নিয়ে নানা গুঞ্জন চলে। কথা শোনা যায় তাদের প্রেমের ভাঙন নিয়েও।

সুশান্তের মৃত্যুর তদন্তের সূত্র ধরে বলিউডের মাদকসংশ্লিষ্টতা প্রকাশ্যে আসে। তখন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কাছে সুশান্তের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন সারা। তবে তাদের প্রেমটা তার বেশি দিন টেকেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুশান্ত তোমাকে আজীবন মিস করব: সারা

আপডেট সময় ১০:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১