ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, ইউএনও আসায় কনের আসনে বসে পড়লেন ভাবি

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্যবিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে এক কাজীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে বরকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার।

দণ্ডপ্রাপ্ত কাজী রেহান রেজা উপজেলার চেংমারী গ্রামের হুমায়ুন রেজার ছেলে। বর রুবেল ইসলাম নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর সাথে বিয়ের আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার রাতে বরযাত্রী আসে। বিয়ের আসরে বর-কনেও হাজির। দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করতে কাজী রেহান রেজা খসড়া লেখা শেষ করেছিলেন আগেই।

হঠাৎ করে পুলিশসহ বিয়ে বাড়িতে উপস্থিত হন ইউএনও কুমার সরকার। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পাশে কনে সেজে বসে পড়েন মেয়ের ভাবি। দৌড়ে পালানোর চেষ্টা করেন কাজী। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, ইউএনও আসায় কনের আসনে বসে পড়লেন ভাবি

আপডেট সময় ০৬:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১