ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শপথ নেওয়ার আগেই না ফেরার দেশে নবনির্বাচিত মেম্বার

আকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগেই মারা গেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৫নং পারুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কালাম (৬৫) (ইন্নালিল্লাহি … রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি একই ইউনিয়নের সাহাব্দীনগর গ্রামের বলিরবাড়ি এলাকার জাগির হোসেনের পুত্র।

পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, আবুল কালাম ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তিনি বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, গত ২৮ নভেম্বর তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বর্তমান ইউপি সদস্য ইব্রাহিম খলিলসহ ওয়ার্ডের ৩ প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ২০০৩-১১ মেয়াদেও পরিষদের সদস্য ছিলেন। শপথ নেওয়ার আগেই তিনি চলে গেলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শপথ নেওয়ার আগেই না ফেরার দেশে নবনির্বাচিত মেম্বার

আপডেট সময় ১১:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১