ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

মন চাইছে আত্মহত্যা ক‌রি, কোন দে‌শে আছি?

আকাশ জাতীয় ডেস্ক:

ডি‌সেম্বর বানান বাংলায় লেখার কারণে একটি ব্যাংক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের চেক ফেরত দিয়েছে। এ নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বৃহস্পতিবার মন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেইজে এ নিয়ে একটি পোস্ট করেন।

আজ বেলা ১১টা ৩৯ মিনিটে পোস্ট করা ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, মন চাইছে আত্মহত্যা ক‌রি। এক‌টি চে‌কে আমি ডি‌সেম্বর বাংলায় লি‌খে‌ছি বলে কাউন্টার থে‌কে চেক‌টি ফেরত দিয়েছে। কোন দেশে আছি? এমন পোস্ট করার পর এটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বিষয়টি নিয়ে মন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে এই স্ট্যাটাস দিইনি। ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি। কারণ, বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

এদিকে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েই থেমে জাননি মন্ত্রী মোস্তাফা জব্বার, তিনি স্ট্যাটাসে আসা নানা মন্তব্যের জবাবও দিয়েছেন। একই সঙ্গে এসব বিষয়ে সবাইকে প্রতিবাদ করতে বলেছেন। পোস্টটি প্রকাশের তিন ঘণ্টার মধ্যে ৭ হাজারের বেশি মানুষের প্রতিক্রিয়া দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা

মন চাইছে আত্মহত্যা ক‌রি, কোন দে‌শে আছি?

আপডেট সময় ০৭:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১