ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিমের ভেতর আরেকটি আস্ত ডিম, ওজন ৩৫০ গ্রাম!

আকাশ নিউজ ডেস্ক:

লেয়ার মুরগির একটি ডিমের ওজন ৩৫০ গ্রাম। ডিমটি ভাঙার পর এর ভেতরে স্বাভাবিক কুসুম ও সাদা অংশ ছাড়াও পাওয়া গেল আরেকটি পূর্ণাঙ্গ ডিম।

অবাক করার মতো এ দৃশ্য দেখা গেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে। ওই গ্রামের মরিয়াম বেগমের খামারের একটি মুরগি ঠিক এমনই একটি ডিম পেড়েছে।

তবে এটাই প্রথম নয়, ১৫ দিন আগে অবিকল আরেকটি ডিম পেড়েছিল ওই খামারের মুরগি। তখন সেটির ওজন হয়েছিল ৩০০ গ্রাম। ওই ডিমের ভেতরেও কুসুম ও সাদা অংশসহ আরেকটি পূর্ণাঙ্গ ডিম ছিল।

কুলতলীর মরিয়াম বেগম জানান, তার খামারে বর্তমানে সাড়ে ৫০০ ডিম পাড়া লেয়ার মুরগি রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের মতো খামারের মুরগি একটি বড় ডিম পাড়ে। ডিমটি মেপে ওজন পাওয়া যায় ৩৫০ গ্রাম। যার ভেতরে কুসুম ও সাদা অংশ ছাড়াও আরেকটি পূর্ণাঙ্গ ডিম পাওয়া গেছে।

বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিমের ভেতর আরেকটি আস্ত ডিম, ওজন ৩৫০ গ্রাম!

আপডেট সময় ১১:০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১