ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আকাশ বিনোদন ডেস্ক :

আইনি ঝামেলায় জড়ালেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় ৩২ লক্ষ রুপি আর্থিক প্রতারণার অভিযোগে জামিনযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে আমিশাকে ভোপালের আদালতে হাজির হতে বলা হয়েছে।

অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার এ অভিযোগ করেছে ইউটিএফ টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড। তাদের অভিযোগ, সিনেমা তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে নিজের প্রযোজনা সংস্থার নামে ৩২ লক্ষ ২৫ হাজার রুপি নিয়েছিলেন আমিশা। পরে তা চেকের মাধ্যমে ফেরত দেন। কিন্তু তার দেওয়া সেই চেক বাউন্স হয়ে যায়। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়।

উল্লেখ্য, ‘কহোনা প্যায়ার হ্যায়’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেন আমিশা। প্রথম ছবিই ছিল ব্লকবাস্টার হিট। পরে সানি দেওলের বিপরীতে ‘গদর: এক প্রেম কথা’ সিনেমায় নজর কাড়েন। সে ছবিও ছিল সুপারহিট। তারপর থেকে বলিউডে অনেক ছবিতেই অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ১১:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১