ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর সিটির সব গাড়িতেই জিপিএস-ক্যামেরা: মেয়র

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব গাড়িতেই আধুনিক জিপিএস ও ড্যাস ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া যিনি দায়িত্বপ্রাপ্ত তাকেই গাড়ি চালাতে হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) গুলশানের নগর ভবনে আয়োজিত ডিএনসিসিতে কর্মরত পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ডিএনসিসির ময়লার গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হওয়ার পর করপোরেশনের চালকদের নিয়ে বসেন মেয়র। তিনি বলেন, জিপিএস ট্র্যাকার লাগানোর পর তা নিয়মিত মনিটরিং করা হবে। প্রতিটি গাড়ি কখন বের হয়, কোথায় যায় সবকিছু রেকর্ড করা হবে।

মেয়র বলেন, নিজের কাজ নিজেকে করতে হবে। একজনের কাজ অন্যকে দিয়ে করানোর প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হবে।

চালকদের জন্য প্রতিবছর কমপক্ষে একবার সপ্তাহব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে জানিয়ে মেয়র বলেন, লাইসেন্স ছাড়া কোনো গাড়ি রাস্তায় নামানো যাবে না। বিশেষ প্রয়োজন ছাড়া বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে না। ডিএনসিসির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সেবার মানসিকতা নিয়ে জনকল্যাণে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর সিটির সব গাড়িতেই জিপিএস-ক্যামেরা: মেয়র

আপডেট সময় ১০:০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১