ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির নেতার পদত্যাগ সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা

তাজিয়া মিছিলে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা

অাকাশ জাতীয় ডেস্ক:

তাজিয়া মিছিলে বিশেষ নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, শুধু হোসেনি দালান নয়, ঢাকার যেকোনো স্থান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে নিরাপত্তা দেবে পুলিশ। আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী ঘিরে রাখবে প্রতিটি মিছিল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর লালবাগ এলাকায় হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যে পথে মিছিলগুলো নিয়ে যাওয়া হবে- সে পথে সিসি ক্যামেরা ও পোশাকে এবং সাদা পোশাকের আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ডিএমপি`র পক্ষ থেকেও নিরাপত্তার স্বার্থে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হবে। তবে মিছিলে লাঠি ও আগুন খেলা, ছুরি-কাঁচি, জিঞ্জির, তোলোয়ারসহ যেকোনো ধাতব বস্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলেও জানিয়েছেন তিনি।

আগামী ১ অক্টোবর (রোববার) পবিত্র আশুরা। এ উপলক্ষে দুপুর ২টার দিকে শিয়া সম্প্রদায়ের মিছিল বের হয়ে অস্থায়ী কারবালা ধানমণ্ডি লেকে গিয়ে শেষ হবে।

কমিশনার বলেন, রাজধানী প্রতিটি ইমামবাড়া, বিবিকা রওজা, রড় কাটরায় থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ১০ মহররমের আগেই এসব স্থান ডিএমপি সোয়াট টিমের সদস্য দ্বারা সুইপিং করা হবে। এসব স্থানে সবাইকে আর্চওয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। আইনশৃংখলা বাহিনীর সদস্য ও ইমামবাড়া কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবী কর্মীরা প্রবেশের সময় প্রয়োজনীয় তল্লাশি করবে। এর জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

খুলে যাচ্ছে নেইমারের বিশ্বকাপ সম্ভাবনার দুয়ার

তাজিয়া মিছিলে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা

আপডেট সময় ০৯:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭