ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

‘ওমিক্রন’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঁচ তথ্য

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে বিশ্বজুড়ে। দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত হওয়া ভাইরাসটি এখন পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এই ধরনটি উদ্বেগের পরিস্থিতি তৈরি করতে পারে বলে ইতিমধ্যেই বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। তবে এখনো ভাইরাসের নতুন রূপের ভয়াবহতা সম্পর্কে পুরোপুরি জানা সম্ভব হয়নি। ওমিক্রন সম্পর্কে আপাতত পাঁচটি তথ্য জানিয়েছে ডব্লিউএইচও।

১. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, এ রকম ব্যক্তিরা আবার খুব সহজেই আক্রান্ত হতে পারেন ওমিক্রনে।

২. এক ব্যক্তির দেহ থেকে অন্যের দেহে কোনো ভাইরাস যত সহজে ছড়িয়ে পড়তে পারে, সেই ভাইরাস তত বেশি সংক্রামক। করোনাভাইরাসের ডেল্টা এবং অন্য রূপের তুলনায় ওমিক্রন বেশি সংক্রামক কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে আরটি-পিসিআর পরীক্ষা এই রূপকে ধরতে সক্ষম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

৩. কোভিডের বিভিন্ন টিকার ওপর এই ভাইরাসের প্রভাব কতটা, তা জানার জন্য কাজ চলছে বলে জানিয়েছে হু।

৪. করোনার নতুন রূপ ওমিক্রন আরও ভয়াবহ রোগ ঘটাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। করোনার অন্য রূপে আক্রান্ত হলে যে সব উপসর্গ দেখা যায়, তার থেকে আলাদা কোনো উপসর্গ ওমিক্রন ডেকে আনছে কি না, তাও এখনো স্পষ্ট নয়।

৫. প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য জানাচ্ছে, কোভিডে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়া বেড়েছে। তবে কেবল ওমিক্রনের জন্য এই বৃদ্ধি কি না, তা বলার পর্যাপ্ত তথ্য এখনো নেই বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

‘ওমিক্রন’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঁচ তথ্য

আপডেট সময় ০১:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১