ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামী-স্ত্রীর চরিত্রে মীর-স্বস্তিকা

আকাশ বিনোদন ডেস্ক :

বাস্তব জীবনে একে-অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু ‘মীরাক্কেল’-এর উপস্থাপক মীর আফসার আলি এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। একসঙ্গে অভিনয়ও করেছেন। ফের একবার রুপালি পর্দায় জুড়তে চলেছেন দুই তারকা। পরিচালক অভিজিৎ দাসের ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা মিলবে তাদের। ছবির নাম ‘বিজয়ার পরে’।

যেভাবে ঋতু পরিবর্তন হয়, সেভাবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষের জীবনও। সেটাই নিজের ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক। দুর্গা পূজার প্রেক্ষাপটে তৈরি এই ছবি। মীর আর স্বস্তিকা ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও দীপঙ্কর দে।

ছবি নিয়ে এখন থেকেই বেশ আশাবাদী মীর। তিনি জানিয়েছেন, ‘প্রায় চার বছর পর স্বস্তিকার সঙ্গে আবার কাজ করছি। শেষ ছবি করেছিলাম ‘মাইকেল’। মমতা শংকরের সঙ্গে আমার কোনো দিন কাজ করা হয়নি। ‘বিজয়ার পরে’ সেই সুযোগ করে দিল।’

এই ছবি দিয়েই পরিচালক হিসেবে নিজের পরিচিতি করে তুলবেন অভিজিৎ। তবে, সিনেমার গল্প নিয়ে যথেষ্ট আশাবাদী মীর। প্রশংসার সুর পরিচালককে নিয়েও।

মীর বলেন, ‘এটি একটি ফ্যামিলি ড্রামা। পরিচালক হিসাবে অভিজিতের এটা প্রথম ছবি। ও কী চায় তা নিয়ে ওর একটা স্পষ্ট ধারণা আছে। স্বস্তিকা, মমতা শংকর, দীপঙ্কর দে সবার সঙ্গেই কাজ করার জন্য মুখিয়ে আছি।’

এমনিতেই স্বস্তিকা-মীরের জুটি বেশ জনপ্রিয়। তাদের বন্ধুত্ব নিয়েও কম চর্চা হয় না। পূজা হোক বা জন্মদিন বা বাড়ির যেকোনো পার্টিতে একসঙ্গে দেখা মেলে টলিউডের এই দুই বিশেষ বন্ধুর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামী-স্ত্রীর চরিত্রে মীর-স্বস্তিকা

আপডেট সময় ১১:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১