ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের ২৫ দিনে রেমিট্যান্স এলো ২২৯ কোটি ৯৪ লাখ ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সম্পর্ক ফাটলের বিষয়ে মুখ খুললেন নুসরাত!

আকাশ বিনোদন ডেস্ক :

আলোচনা-সমালোচনা উপেক্ষা করে একসঙ্গে রয়েছেন কলকাতার তারকা জুটি নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। তাদের সন্তান ঈশানের বয়স চার মাস।

ইতোমধ্যে গুঞ্জন ওঠে তাদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে!

এমন গুঞ্জনের পর দু’দিন নীরব থাকার পর এবার জবাব দিলেন নুসরাত। সরাসরি না বলে আকার-ইঙ্গিতেই জবাব দিয়েছেন এ অভিনেতী। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় একসঙ্গে নাচছেন যশ দাশগুপ্ত ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘উইকেন্ডিং… #ড্যাডি #মাসি। ’

নুসরাতের এমন ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে, তিনি ছেলে ঈশানকে নিয়ে অবসর কাটাচ্ছেন আর টেলিভিশনে যশ ও বান্ধবী মিমির নাচের ভিডিও দেখছেন। যশকে ট্যাগ করার মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন, কিছুটা অভিমান হয়ত হয়েছে। কিন্তু একসঙ্গেই তারা আছেন।

এর আগে নুসরাত-যশের সম্পর্ক ফাটলেন গুঞ্জন ছড়ায় অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম স্টোরি থেকে। যেখানে এ অভিনেত্রী লেখেন, যে ঘরে শান্তি নেই তা কারাগারের সমান। আর সেরা কারাগার হল সেই ঘর যা ভালোবাসা দিয়ে তৈরি। যা কিনা কেউ ছেড়ে যেতে চায় না!

নুসরাতের এমন লেখা দেখেই ভক্তদের মাঝে শুরু হয়েছে জল্পনা। যেখানে বারুদ ঢালেন যশ। নুসরাতের এই স্টোরির পাশাপাশি যশও তার প্রোফাইলে একটি স্টোরি শেয়ার করেন। যা নুসরাতের স্টোরির পাল্টা জবাব! যশ লেখেন, কেন খাঁচায় বন্দি আছো? খাঁচার দরজা তো খোলাই রয়েছে।

এর আগে নিখিল জৈনর সঙ্গে সম্পর্কে ফাটল ধরলেই এমন স্টোরি শেয়ার করতেন নুসরাত। অভিনেত্রীর এমন পোস্টে আগের ইস্যু টেনে এনে ধারণা করেছেন- তাহলে কি এবার নুসরাত-যশের সম্পর্কেও ফাটল ধরেছে? তবে সেই গুঞ্জনের অবসান ঘটালেন নুসরাত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

সম্পর্ক ফাটলের বিষয়ে মুখ খুললেন নুসরাত!

আপডেট সময় ১১:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১