ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঙ্গনার সঙ্গে ‘পরকীয়া’, অজয়কে ছাড়তে বসেছিলেন কাজল

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের আলোচিত তারকা দম্পতি অজয় দেবগণ এবং কাজল। তাদের প্রেম করে বিয়ে করার গল্প কম বেশি সবারই জানা। একে একে ২২টা বসন্ত পার করেছেন তারা। তবে ভুল বোঝাবুঝি ও সম্পর্কের টানাপোড়েন যে একেবারেই হয়নি তা নয়।

অন্য নায়িকাদের সঙ্গে অজয়ের পরকীয়া প্রেম নিয়ে তাসের ঘরের মতোই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার দশা হয়েছিল কাজলের সংসারে। ভারতীয় গণমাধ্যমে বলছে, পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন অজয়। একাধিক নায়িকাকে মন দিয়েছেন তিনি।

‘ওয়ান্স আপন আ টাইম’ ছবিতে একসঙ্গে কাজ করছিলেন অজয়-কঙ্গনা। পর্দার প্রেম নাকি গড়িয়েছিল বাস্তবেও। সেই প্রেম আরও গাঢ় হয়। অজয়ের সঙ্গে সংসারের স্বপ্নও দেখে ফেলেন কঙ্গনা। কিন্তু মোক্ষম সময়ে পিছিয়ে যান অজয়। দাম্পত্য ভেঙে বেরিয়ে আসতে চাননি তিনি।

এর আগে, অজয়ের জীবনে তখনও কাজলের আগমন ঘটেনি। ‘দিলওয়ালে’ ছবি করতে গিয়ে রবীনার প্রেমে পড়েন নায়ক। চলেছিল প্রেমপত্রের লেনদেনও। কিন্তু দিন কয়েকেই অজয়ের প্রেম ফুরোয়। করিশ্মা কাপুরকে মনে ধরে নায়কের। রবীনার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন তিনি। রাগে-দুঃখে নাকি আত্মহত্যা করতে বসেছিলেন রবীনা। অজয় অবশ্য এই সব কিছুকেই ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

এছাড়া অজয়ের সঙ্গে টাবুকে জড়িয়েও নানা কথা শোনা যায়। তাদের বন্ধুত্ব বহুদিনের। কলেজেও একসঙ্গে পড়াশোনা করেছেন তারা। পর্দাতেও জুটি হিসেবে সফল অজয় এবং টাবু। দু’জনের রসায়নে প্রেমের আঁচ পেয়েছিলেন অনেকেই। কিন্তু সফালতা পায়নি সেই সম্পর্ক ।বলা হয়, অজয়ের কারণেই নাকি এখনো বিয়ে করেননি টাবু।

উল্লেখ্য, ছবির মতোই বর্ণিল অজয়ের জীবন। বারবার প্রেম এসেছে। ভেঙেওছে। সব বিতর্কের ঝড় পেরিয়ে তাঁর মন থিতু হয়েছে কাজলে। আপাতত দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখে দিনযাপন ‘ফুল অউর কাঁটে’র নায়কের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কঙ্গনার সঙ্গে ‘পরকীয়া’, অজয়কে ছাড়তে বসেছিলেন কাজল

আপডেট সময় ১১:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১