ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

মাথায় হিজাব পরে তুরস্কের নীল মসজিদে মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা নীল মসজিদ। সুলতান আহমেদ (দ্বিতীয় সুলতান) যুদ্ধে পরাজিত হওয়ার পর এটি নির্মাণ করেছিলেন।

নির্মাণের ৪০০ বছর পরও টিকে আছে মসজিদটি। এবার সেই মসজিদে সেলফিবন্দি হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা।
মিথিলা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তার মধ্যে অন্যতম এটি। ছবিতে দেখা যায়, মিথিলার মাথায় হিজাব, চোখে চশমা, ঠোঁটে হালকা লিপস্টিক। তার পেছনে অনেক দর্শনার্থী। ছবির ক্যাপশনে মিথিলা লিখেন, ‘হায়া সোফিয়া ও নীল মসজিদ দেখে মুগ্ধ। ’

কিছুদিন আগে পেশাগত কাজে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে যান মিথিলা। সেখান থেকেই তুরস্কে গিয়েছেন এই তারকা। কাজের ফাঁকে সময় বের করে তুরস্কের ইস্তাম্বুলে দর্শনীয় স্থাপনা ঘুরে দেখেন তিনি। সেই অভিজ্ঞতা কিছুটা হলেও তার ভক্তদের সঙ্গে শেয়ার করলেন এই অভিনেত্রী।

এর আগে মিথিলা জানান, গত দুর্গাপূজার আগে কলকাতা থেকে ঢাকায় ফেরেন তিনি। ঢাকা-কলকাতা করেই সময় কাটছে তার। আগামী ডিসেম্বরে আবারো কলকাতায় শ্বশুরবাড়ি যাবেন তিনি।

বর্তমানে মিথিলা সরকারি অনুদান নির্মিতব্য ‘জলে জ্বলে তারা’ সিনেমায় অভিনয় করেছেন। অরুণ চৌধুরী পরিচালিত এ সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি আসছে ডিসেম্বরে মুক্তি পাবে।

এছাড়া কলকতায় ‘মায়া’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেন। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’ চলচ্চিত্র। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং শেষ হয়েছে আগস্টে। সেখানকার পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

মাথায় হিজাব পরে তুরস্কের নীল মসজিদে মিথিলা

আপডেট সময় ১১:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১