ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষার্থীদের আলটিমেটাম, না মানলে বিআরটিএ কার্যালয় ঘেরাও

আকাশ জাতীয় ডেস্ক:

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারকে দুদিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডি এলাকার রাপা প্লাজার সামনে আন্দোলনরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সময় বেধে দেন।

এছাড়া আগামীকাল রোববার ও আগামী সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করারও ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি আদায়ে গত বৃহস্পতিবার তারা সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে গিয়েছিলেন। বিআরটিএ কর্তৃপক্ষ এক সপ্তাহ সময় চেয়েছে।

আগামী মঙ্গলবারের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে ওই দিন দুপুরে বিআরটিএ কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, ২০১৮ সালের আন্দোলনের সময় ৯ দফা দাবি তুলেছিলেন তারা। সরকার বলেছিল, দাবিগুলো মানা হয়েছে। কিন্তু একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার ৯ দফা মানা না হলে আগামী মঙ্গলবার থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের আলটিমেটাম, না মানলে বিআরটিএ কার্যালয় ঘেরাও

আপডেট সময় ০৪:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১