ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘কী মুশকিল, আমার মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে’

আকাশ নিউজ ডেস্ক:

ওপার বাংলার শোবিজে আলোচনার আরেক নাম শ্রীলেখা মিত্র। তিনি মূলত সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত। এবার অনলাইনে সেজেগুজে হাজির হয়ে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই তারকা অভিনেত্রী।

ঘটনার সূত্রপাত ইনস্ট্রাগ্রাম থেকে। গত সোমবার ইনস্ট্রাতে একটি ছবি পোস্ট করে শ্রীলেখা লেখেন, ‘মেয়ে পছন্দ?’! আর এতেই বাঁধে বিপত্তি! এরপর একের পর এক বিয়ের প্রস্তাব আসে তার ইনবক্সে। এমনকি শ্রীলেখাকে তার মেয়ের বয়সী ছেলেরাও বিয়ের প্রস্তাব দিয়েছেন!

বিষয়টি শ্রীলেখা নিজেই জানিয়েছেন। এ নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘কী মুশকিল! মেয়ের বয়সী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না… ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়’।

এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখা বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

তিনি আরও বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন কোনও কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে কেউ দত্তকও নিতে পারেন। ’

উল্লেখ্য, শ্রীলেখা ব্যক্তিগত জীবনে ২০০৩ সালের শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন। তাদের ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিচ্ছেদ হয়। এরপর থেকে একাই রয়েছেন এ অভিনেত্রী। তবে শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে ঐশী (১৬) নামের কন্যা সন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘কী মুশকিল, আমার মেয়ের বয়সী ছেলেরা বিয়ের প্রস্তাব দিচ্ছে’

আপডেট সময় ১০:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১