ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

পূর্বোত্তর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের কারণে বৃহস্পতিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

তবে এ সময় আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক আছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, পূর্বোত্তর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌরসভার নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। এ উপলক্ষ্যে আগরতলা বন্দরের ব্যবসায়ী নেতারা সকাল থেকে বন্দর দিয়ে কোনো প্রকার পণ্য রপ্তানি বা আমদানি করবেন না বিষয়টি আগেই বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের জানিয়েছেন।

এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। শুক্রবার সপ্তাহিক বন্ধ। শনিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

এদিকে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আবদুল হামিদ জানান, আগরতলা পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ০৫:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১