ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কঙ্গনার বিরুদ্ধে পুলিশের মামলা

আকাশ বিনোদন ডেস্ক :

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড তারকা কঙ্গনা রনৌতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। অভিযোগ কঙ্গনা শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন।

সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু বিপত্তি। মুম্বাইয়ের খার পুলিস স্টেশনে ২৯৫-এ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমরজিৎ সিং সাঁধু নামের এক ব্যক্তি।

গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রনৌত শিখ ধর্মাবলম্বীদের খালিস্তানি সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন। তিনি লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের নিজের জুতোর ভেতর থাকা মশার মতো পিষে মেরেছিলেন। কঙ্গনার এহেন মন্তব্যেই চটেছে শিখ সম্প্রদায়ের মানুষেরা।

প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করার পর কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল। কিন্তু ভুললে চলবে না, একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এদের জুতোর নিচে পিষে দিয়েছিল। দেশকে টুকরো হতে দেননি তিনি। তার মৃত্যুর এতো বছর পরেও তার নামে ভয় পায় এরা। এদের জন্য এমনই গুরু দরকার।’

উল্লেখ্য, বিগত কয়েক মাসে বলিউড, বিতর্ক, টুইটার বা রাজনীতি—সব অঙ্গন মাতিয়ে রেখেছে একটাই নাম কঙ্গনা। গত বছরের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নানা মন্তব্য করে সংবাদ শিরোনাম হচ্ছেন কঙ্গনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কঙ্গনার বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট সময় ১০:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১