ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

ফজরের নামাজ পড়ে দরজা খুলতেই মিলল ‘বোমা’ ও চিঠি

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের গোপালপুরে ফজরের নামাজ শেষে দরজা খুলতেই এক নারী দেখেন চিঠি পড়ে রয়েছে। দুর্বৃত্তরা নির্মাণধীন ভবনে বোমাসদৃশ বস্তু রেখে ওই চিঠির মাধ্যমে এক লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার নন্দনপুর বাজারে মো. আব্দুর রাজ্জাকের বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাচাতো ভাইবোন মিলে বাসাটি নির্মাণ করছেন। চাচাতো ভাই আশুলিয়াতে চাকরি করেন। বোন প্রাইমারি স্কুলের শিক্ষক। তাদের চাচি পাশেই একটি টিনশেড ঘরে বাসা ভাড়া নিয়ে থাকেন। সকালে চাচি ফজরের নামাজ শেষে দরজা খুলতেই দেখেন চিঠি পড়ে রয়েছে। চিঠি পড়ে দেখা যায়, দুর্বৃত্তরা এক লাখ টাকা দাবি করেছে। তবে চিঠিতে কারও ঠিকানা দেওয়া হয়নি।

চিঠিতে লেখা রয়েছে— চাঁদার এক লাখ টাকা রাত ১০টার আগে পার্শ্ববর্তী ব্রিজের পাশে চালতা গাছের নিচে হলুদ চিপসের প্যাকেটের নিচে রাখতে হবে। তা না হলে বোমা বিস্ফোরণ হবে। টাকা পাওয়ার পর রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বোমাটি নষ্ট করা হবে। টাকা পরিশোধের পর বোমাটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরামর্শের কথাও উল্লেখ করেন দুর্বৃত্তরা। তারপর থেকে আতঙ্কে দিন পার করছেন নির্মাণাধীন ভবনের মালিকরা। বিষয়টি পুলিশে অবগত করা হয়েছে।

এ বিষয়ে ওসি মামুন ভূঁইয়া বলেন, নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় বোমাসদৃশ বস্তুটি রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

ফজরের নামাজ পড়ে দরজা খুলতেই মিলল ‘বোমা’ ও চিঠি

আপডেট সময় ০৭:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১