ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিভিন্ন দাবির কথা জানিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল আটটা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তারা পুরো সড়ক বন্ধ করেন।

জানা যায়, কয়েকদিন ধরেই এসব এলাকার শ্রমিকরা হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে আসছিলেন। কিছু দাবি মেনে নেওয়া হলেও মঙ্গলবার (২৩ নভেম্বর) বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা দুই পোশাক কারখানা শ্রমিককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই মারধরের প্রতিবাদে তারা বুধবার (২৪ নভেম্বর) সকাল থেকে আবারও রাস্তায় নেমে আসে। এ সময় বেতন-ভাতাসহ নানা দাবির কথাও জানাচ্ছেন শ্রমিকরা।

এদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভের ফলে পুরো সড়কের দুই পাশেই যান-চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কে তীব্র জটলা সৃষ্টি হয়েছে। দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তাদের দাবি-দাওয়ার শেষ নেই, কয়েকদিন ধরে হাজিরা ভাতা বাড়ানোর দাবি জানিয়েছিল। শুনেছি এই দাবিটি বাস্তবায়ন হয়েছে। মঙ্গলবার বিক্ষোভের সময় দুইজন শ্রমিককে মারধর করছেন, এমন অভিযোগ তুলে আজ সকাল থেকে তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাকে ইস্যু করে তারা সকাল আটটা থেকে থেকে রাস্তায় জড়ো হতে থাকেন। ১০টার দিকে রাস্তা পুরোপুরি বন্ধ করে তারা অবস্থান নেয়। এর পেছনে পলিটিক্যাল ইন্ধনও থাকতে পারে। কারণ আন্দোলনরতদের যারা গাইড করছেন তারা অনেকে বাইরের বিভিন্ন ফেডারেশনের লোকজন রয়েছেন। তারা কেউ শ্রমিক নয় কিন্তু, উসকানি দিচ্ছেন।

ওসি বলেন, আমরা ধৈর্যসহকারে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

আপডেট সময় ১২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১