ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাফ পাশের আন্দোলন থেকে ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীতে গণপরিবহণে হাফ পাশের (অর্ধেক ভাড়া) দাবিতে আন্দোলনরত এক ছাত্রকে পুলিশের সামনে থেকেই তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে মিছিল থেকে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে তুলে নেওয়ার ঘটনা ঘটে। তবে ওই ছাত্রের বিস্তারিত নাম-পরিচয় জানা জায়নি।

জানা গেছে, দুপুর ১২টার দিকে হাফ পাশের দাবিতে ছাত্ররা প্রথমে রাজধানীর নীলক্ষেত ও পরে সায়েন্স ল্যাবরেটরিতে সমাবেশ করে। বেলা ২টা ১০ মিনিটের দিকে আন্দোলনের সমাপ্তি টানে তারা। পরে মিছিল নিয়ে নীলক্ষেতের দিকে যাওয়ার সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে একদল তরুণ এসে ছাত্রদের ধাওয়া করে। এ সময় পুলিশের উপস্থিতিতে আইডিয়াল কলেজের এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়া হয়।

ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, আইডিয়াল কলেজের একজন ছাত্রকে ঢাকা কলেজে নিয়ে যাওয়া হয়েছে- শোনার পরই আমরা ঢাকা কলেজের অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছি। উনাদের এ বিষয়ে দ্রুত আমাদের জানাতে বলেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাফ পাশের আন্দোলন থেকে ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৫:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১