ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আঙুলের চোটে হাসপাতালে তাসকিন

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশকে শেষ ওভারে গিয়ে হারায় পাকিস্তান।এমন রুদ্বশ্বাস ম্যাচ বয়ে এনেছে আরও দুঃসংবাদ। এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে ইনিংসের ষষ্ঠ ওভারে নিজেই বল করছিলেন। প্রথম বলে পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্ট্রেট ড্রাইভ করলে বল আটকানোর চেষ্টা করে আঙুলে চোট পান তিনি। তারপরই মেডিক্যাল টিমের সঙ্গে মাঠ থেকে বের হয়ে যান এই পেসার।

চোট পাওয়ার পর অবশ্য আবারও মাঠে ফেরে বাকি ৩ ওভার বল করেন তাসকিন। তবে শঙ্কা থেকেই যায়। ম্যাচ শেষে দলের সাথে টিম হোটেলে ফেরা হয়নি এই পেসারের। অ্যাম্বুলেন্সে করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

আর ৩ দিন পরেই চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে গড়াবে প্রথম টেস্ট। যেখানে তাসকিনকে নিয়ে শঙ্কা রয়ে গেছে। অবশ্য বিসিবির মেডিক্যাল টিম জানিয়েছে, হাসপাতালে তাসকিনের এক্সরে করানো হবে। এরপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

আঙুলের চোটে হাসপাতালে তাসকিন

আপডেট সময় ০৭:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১