ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসির সাবেক বসকে কোচ হিসেবে চান রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার। এরপর থেকে ক্লাবটির কোচের জায়গাটি শূন্যই রয়েছে। এবার দলের নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সাবেক বস লুইস এনরিখকেই চান ম্যান ইউ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

হেড কোচের দায়িত্বে থাকা নিয়ে জোরে শোরে আওয়াজ ওঠে লিভারপুলের বিপক্ষে ম্যাচের পরে। ঘরের মাঠে লিভারপুলের কাছে ৫-০ ব্যবধানের লজ্জা দিয়ে শুরু। এখানেই শেষ নয়, পরে নগরপ্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের কাছে হারার পর আরও জোরদার হয় বিষয়টি। আর ওয়াটফোর্ডের কাছে ৪-১ গোলে বড় ব্যবধানে হারের পর আর ভাবার প্রয়োজন মনে হয়নি ক্লাব বোর্ডের। ম্যাচের পর বৈঠকে বসে এ সিদ্ধান্ত নেয় দলটি।

এ বিষয়ে কথা বলতে গিয়ে ক্লাব কর্তৃক জানা যায়, ‘অনুতাপের সঙ্গে বলতে হয় আমরা এমন কঠিন পরিস্থিতিতে পরেছি। গত কয়েক সপ্তাহজুড়ে এমন হতাশা চলছে। ওলে আমাদের অনুগত ধন্যবাদ নিয়ে ক্লাব ত্যাগ করেছে। আমরা তার সর্বাত্মক চেষ্টা ও সুন্দর ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই।’

সুলশারের চাকরি চলে যাওয়ার পর নতুন কোচের খোঁজ করছে ম্যান ইউ। নিজ ক্লাবের নতুন কোচ নিয়ে কথা বলেছেন দলীয় স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোও। স্কাই স্পোর্টসের ভাষ্য মতে, ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান স্পেন কোচ লুইস এনরিকেকে চাইছেন কোচ হিসেবে।

এনরিখ গত ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে কোচের দায়িত্ব পালন করেন। তার অধীনেই বার্সেলোনা মেসিকে ছাড়াই রোনালদোর তৎকালীন দল রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলের ব্যবধানে।

বিষয়টি জানার পর কিছুটা অবাক হন লুইস এনরিখ। এরপর বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ‘স্পেন জাতীয় দলকে কোচিং করাতে চাই আমি। ৫০০০ খেলোয়াড় আছে আমার হাতে। আমার প্রয়োজনের সব খেলোয়াড়ই আছে আমার কাছে। এর চেয়ে ভালো কিছু কী হতে পারে? আমি যেখানেই আছি, খুশি আছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

মেসির সাবেক বসকে কোচ হিসেবে চান রোনালদো

আপডেট সময় ০৭:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১