ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অস্কার যাচ্ছে জয়ার ‘খাঁচা’!

অাকাশ বিনোদন ডেস্ক:

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯০তম আসরের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে জয়া আহসান অভিনীত ‘খাঁচা’। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও একাধিক সূত্রে সেরকমই ইঙ্গিত মিলেছে।

বাংলাদেশের অস্কার প্রিভিউ কমিটির সদস্য আবদুল লতিফ বাচ্চু বুধবার (২৭ সেপ্টেম্বর) বলেছেন, “মাত্র দুই-তিনটি ছবি দেখলাম। এর মধ্য থেকে মনে হয়েছে ‘খাঁচা’ এগিয়ে। এছাড়া এটি অস্কারের বৈশিষ্ট্যগুলো পূরণ করেছে।”

ছবিটির পরিচালক আকরাম খানের ভাষ্য, ‘বিষয়টি আমিও শুনেছি। অস্কারের জন্য পাঠানো হলে তো অবশ্যই আমার জন্য ভালো লাগার ব্যাপার। তবে কাল (২৭ সেপ্টেম্বর) চূড়ান্ত ঘোষণা আসবে।’

এদিকে ‘খাঁচা’ অস্কারে যাচ্ছে এমন আলোচনা জোরেশোরে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি মুক্তি দেওয়া হয় গত ২২ সেপ্টেম্বর। এর মাত্র তিন দিন আগে তা জানায় প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। তখন থেকে ফেসবুকে অনেকে ভবিষ্যদ্বাণী করেন— অস্কারে পাঠানোর জন্যই মুক্তির ক্ষেত্রে তড়িঘড়ি করা হয়েছে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনি নিয়েই সাজানো হয়েছে এটি। আজাদ আবুল কালাম এতে অভিনয়ও করেছেন। এছাড়াও আছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।
অস্কারের পাঠানোর জন্য একটি ছবিকে বেছে নিতে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে থাকছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব হাবিবুর রহমান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

অস্কার যাচ্ছে জয়ার ‘খাঁচা’!

আপডেট সময় ১২:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭