ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোম্পানীগঞ্জ আ.লীগ সভাপতির বাড়িতে গুলি-ককটেল ও ভাঙচুর

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় মুখোশধারী হামলাকারীরা তার বসতঘর লক্ষ্য করে গুলি ছোড়ে, ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পরে ঘরের দরজা জানালায় ব্যাপক ভাঙচুর চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চর কাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। হামলার শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে তাদের অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় হামলাকারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিযোগে ১০-১২ জনের একদল মুখোশধারী খিজির হায়াত খানের বাড়ির সামনে আসে। পরে সংঘবদ্ধ হয়ে তারা বাড়িতে ঢুকে বিপুল পরিমাণ ককটেলের বিস্ফোরণ ঘটনায় এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

আওয়ামী লীগ সভাপতির স্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বলেন, শনিবার জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে যাওয়া ও সভাপতি খিজির হায়াত বক্তব্য দেওয়ার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আমাদের বসতঘর লক্ষ্য করে বৃষ্টির মতো ককটেল নিক্ষেপ ও গুলি করে। তারা আমাদের ঘরের দরজা জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। হামলাকারীদের লক্ষ্য ছিল আমাদের ঘরে ঢুকে সবাইকে হত্যা করা।

এ ঘটনায় তারা একটি মামলা দায়ের করবেন বলেও জানান। ঘটনার পর থেকে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলেও জানান আরজুমান পারভীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকজন মুখোশধারী আওয়ামী লীগ সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জ আ.লীগ সভাপতির বাড়িতে গুলি-ককটেল ও ভাঙচুর

আপডেট সময় ১১:২৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১