ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে এমওইউ স্বাক্ষর

আকাশ জাতীয় ডেস্ক:

কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণ ও কারিগরি সহায়তা প্রদানে ইউএস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এমওইউ সই করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এবং ল্যান্ড ও’লেকস ভেনচার ৩৭ এর কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক মাইকের জে পার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তপন কান্তি ঘোষ তার বক্তব্যে কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে বিদ্যমান বাধা দুরীকরণে এগিয়ে আসায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রকল্পের আওতায় বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর আইনি কাঠামোর সংস্কার, পণ্য পরীক্ষাগারের ভৌত কাঠামো উন্নয়ন, সেবা স্বয়ংক্রিয়করণ ও মান উন্নয়ন, বাণিজ্য সংশ্লিষ্ট তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা ও স্বচ্ছতা বৃদ্ধি, পচনশীল খাদ্য ও কৃষিপণ্যের ব্যবস্থাপনায় সহযোগিতা করার ফলে দেশে সুবিধাজনক বাণিজ্য পরিবেশ তৈরি হবে। তিনি সমন্বিতভাবে প্রকল্প বাস্তবায়ন ও কার্যকর করার ওপর জোর দেন।

২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর আন্তর্জাতিক বাণিজ্যে যেসব বাধা আসবে, তা মোকাবিলায় বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টটি সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চিফ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর স্কট ব্রান্ডন, বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্টের বিভিন্ন পর্যায়ের ব্যবস্থাপক এবং কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে এমওইউ স্বাক্ষর

আপডেট সময় ০৫:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১