ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর আদাবরে এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনবোন নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা তিনজন বের হয়। নিখোঁজরা হলেন বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।

বৃহস্পতিবার রাতে আদাবর থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (ডিডি) করেছেন নিখোঁজ তিনবোনের খালা সাজেদা নওরীন। তার ধারণা, তারা টিকটকে আসক্ত থাকায় কোনো চক্রের প্ররোচনায় বাসা থেকে বের হতে পারে।

সাজেদা নওরীন গণমাধ্যমকে বলেন, ‘আমার বড় বোন তিন বছর আগে মারা গেছে। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে থাকতো নিখোঁজ তিনবোন। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সেকারণে আদাবরে আমার কাছে নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে। দুটি পরীক্ষা বাকি অছে। এর মধ্যেই তারা হঠাৎ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।’

তিনি আরো বলেন, তার তিন ভাগ্নি টিকটকে আসক্ত ছিল। টিকটক-এর মাধ্যমে কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের পতে পারে বলে ধারণা করেন তিনি। তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে।

আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি। তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক প্রমাণিত হলে যেকোনো মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

আদাবর থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৩ বোন নিখোঁজ

আপডেট সময় ১২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১