ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রধানমন্ত্রীর এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে : রিয়াদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

একের পর এক হারে বাংলাদেশের শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে তুমুল সমালোচনার মুখে পড়েন টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সমালোচনা আরও তীব্রতর হয়। যা এখনো চলছে। দেশে ফিরে রীতিমতো বিসিবির তদন্ত কমিটির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মাহমুদউল্লাহকে।

তবে এর ঠিক বিপরীতে অবস্থান নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের পাশে দাঁড়ান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা যা আশা করেছিলাম, তা হয়নি। আমি কিন্তু আমাদের ছেলে-পেলেদের কখনো হতাশ করি না। তাদেরকে বলি আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, আরো প্র্যাকটিস করো। আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে।’

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া সেই বক্তব্যের প্রসঙ্গ তুললেন মাহমুদউল্লাহ। জানালেন, প্রধানমন্ত্রীর এমন উৎসাহ-অনুপ্রেরণা সব সময়ই দলের জন্য কল্যাণকর।

মাহমুদউল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ্। আমিও শুনেছি (প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য। প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন করেন এটা অবিশ্বাস্য। এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত করবো যে, আমরা যেনো আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে পারি। ইনশাআল্লাহ্।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

প্রধানমন্ত্রীর এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে : রিয়াদ

আপডেট সময় ০৬:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১