ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তিন সিনেমায় ব্যস্ত অভিনেত্রী চাঁদনী, লক্ষ্য বড় পর্দা

ছোট পর্দার জনপ্রিয় মুখ চাঁদনী শেখ নাটকের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করতে চান। বর্তমানে তিনি তিনটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ছোট পর্দার পরিচিত মুখ চাঁদনী শেখ অভিনয়ে নিজের জায়গা পোক্ত করার লক্ষ্যে এখন বড় পর্দায় মনোযোগ বাড়িয়েছেন। একের পর এক নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তরুণী। সম্প্রতি সজলের বিপরীতে ‘যাযাবর’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি। তানভীর হাসান পরিচালিত এই চলচ্চিত্রটির কাজ শেষ হতেই নতুন আরও একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া চাঁদনী শেখ এবার বড় পর্দায়ও নিজের অবস্থান পোক্ত করতে চান। মা-বাবার আগ্রহে এসব চর্চা শুরু হলেও অভিনয়ের প্রতি তার আলাদা টান ছিল।

সাইমন তারিক পরিচালিত ‘ফিল্টার’ নামের নতুন এই সিনেমায় প্রধান নায়িকা হিসেবে দেখা যাবে চাঁদনীকে। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন ওমর মালিক। সিনেমাটির দৃশ্যধারণ আগামী ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন পূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে চাঁদনী অভিনীত আরেক সিনেমা ‘চিরকুট’। মুনতাসির আকিব পরিচালিত এই সিনেমায় শ্যামল মাওলার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

খুলনার মেয়ে চাঁদনী ছোটবেলা থেকেই নাচের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় বৈশাখী টেলিভিশনের মেগা ধারাবাহিক ‘ফ্যামিলি ডিস্টেন্স’ দিয়ে নাটকে তার পথচলা শুরু। এরপর ‘এন্ট্রি হিরো’, ‘হাতকড়া’, ‘পালাকার’, ‘অক্টোপাস’ ও ‘গেম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এছাড়াও ‘আবু বাবু’, ‘শাশুড়ি ভক্ত জামাই’, ‘প্রবাসীর আহাজারি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘দুষ্টু ছেলের দল’, ‘স্বামী আমার দামি’ ও ‘বিয়ের দাবি’সহ বেশ কিছু একক নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘জল জ্যোৎস্না’, ‘ম্যানেজ মাস্টার’, ‘তবুও জীবন’, ‘অচেনা আপনজন’ ও ‘বেগমপাড়া’ ধারাবাহিকে কাজ করছেন তিনি।

নিজের অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চাঁদনী বলেন, ভালো মানসম্পন্ন কাজ করার মধ্য দিয়েই টিকে থাকতে হবে এখানে। আর আমি সেই চেষ্টাই করে যাচ্ছি এখন। তিনি জানান, নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় চালিয়ে যেতে চান তিনি। নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বিধিনিষেধ তুলে নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

তিন সিনেমায় ব্যস্ত অভিনেত্রী চাঁদনী, লক্ষ্য বড় পর্দা

আপডেট সময় ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬