ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

জমজ সন্তানের খবর দিয়ে ‘ফ্যানদের চমকে’ দিলেন প্রীতি জিনতা

আকাশ বিনোদন ডেস্ক :

জমজ সন্তানের মা হওয়ার খবর দিয়ে ফ্যানদের চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বৃহস্পতিবার ইনস্ট্রাগ্রামে সন্তানদের জন্মের খবর জানান ৪৬ বছর বয়সী এ অভিনেত্রী। তাদের নাম রাখা হয়েছে জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। সারোগেসির মাধ্যমে সন্তান দুটির জন্ম দেন প্রীতি। সন্তান জন্মদানের ঘোষণার পর প্রীতি জিনতা ও স্বামী জিন গুডএনাফকে অভিনন্দন জানান ভক্তরা।

জমজ সন্তানের জন্মের ঘোষণা দিয়ে জিনের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এই অভিনেত্রী লেখেন, হাই! আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গেছি। ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গেছে। কারণ আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত।

পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে চিকিৎসক, নার্স আর সারোগেটকেও ধন্যবাদ জানান প্রীতি। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি জিন গুড এনাফকে বিয়ে করে লসঅ্যাঞ্জেলসে পাড়ি জমান এ অভিনেত্রী।

একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে সারোগেসি বলে। আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়।

সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া বলিউডে কিছু নতুন নয়। সম্প্রতি মেয়ে সমিশার সময়েও সারোগেসির সাহায্য নিয়েছিলেন শিল্পা শেঠি। শাহরুখের ছোট ছেলে অ্যাব্রামের জন্মও একই পদ্ধতিতে। করণ জোহর, তুষার কাপুররাও বাবা হয়েছেন সারোগেসির সাহায্যে। এমনকি, সানি লিওনির যমজ সন্তানের জন্মও এই পদ্ধতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

জমজ সন্তানের খবর দিয়ে ‘ফ্যানদের চমকে’ দিলেন প্রীতি জিনতা

আপডেট সময় ০৬:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১