ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার দাবিতে ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি বাস আটকে রাখেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজের সামনের সড়কে চলাচল করা বাস আটকে দেন শিক্ষার্থীরা। পরে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীরা আরও জানান, সরকার হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা দিলেও বাসচালকরা হাফ ভাড়া নেন না। এজন্য আমরা গাড়ি আটকে রেখেছি। বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে।

তবে, এখনও শিক্ষার্থীদের দাবির বিষয়ে বাস মালিক-শ্রমিকদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১২:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১