ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই তারকাকে টপকে সিংহাসনে বসলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী।

বুধবার (১৭ নভেম্বর) ক্রিকেটারদের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। যেখানে মূলত সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মূল্যায়নে ক্রিকেটারদের উন্নতি-অবনতি হয়েছে।

এর আগে বিশ্বকাপ চলাকালে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে এই নবীকে হটিয়েই র‌্যাংকিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিলেন সাকিব। তবে এবার ফের নবীর কাছেই শীর্ষস্থান হারালেন।

শীর্ষস্থানে উঠা নবীর বর্তমান রেটিং পয়েন্ট ২৬৫। দুইয়ে নেমে যাওয়া সাকিবের ২৬০। ১৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের লিভিংস্টোন। চতুর্থ স্থানে গ্লেন ম্যাক্সওয়েল (১৭৮)ও পঞ্চম স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা (১৭৩) রয়েছেন। ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন ওমানের জিসান মাকসুদ। তার পরেই রয়েছেন নামিবিয়ার স্মিথ। আটে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। শীর্ষ দশে উঠে এসেছেন মঈন আলী ও মিচেল মার্শ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব

আপডেট সময় ০৮:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১