ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্রিকেটারদের মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে টানা ষষ্ঠবারের মতো জয়হীন ছিল বাংলাদেশ। বৈশ্বিক আসরটিতে কাঙ্ক্ষিত সাফল্য মলিন করে মাঠের পারফরম্যান্সে টাইগারদের ছিল হতশ্রী। তাতে স্বভাবতই হতাশ ছিল বোর্ড এবং বাংলাদেশি সমর্থকরা। তবে সমর্থকদের এতটুকুতেই হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ক্রিকেটারদের আরও বেশি মনোযোগী হতেও বলেছেন তিনি।

বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার ক্রিকেটারদের পারফরম্যান্সের বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেটা আশা করেছিলাম, আমাদের খেলোয়াড়রা তা খেলতে পারেনি। তাই বলে আমি কিন্তু আমাদের ছেলেদের কখনও হতাশ করিনি। আমি তাদের বলি, আরও ভালো খেলো। আরও মনোযোগী হও, আরও অনুশীলন করো। করোনার কারণে তারা অনুশীলন করতে পারেনি। তারপরও বাংলাদেশ আজ বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।’

টাইগারদের হারে সমর্থকদের দ্রুত হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বঙ্গবন্ধু কন্যা আরো বলেন, ‘আমি চাচ্ছি তাদের আরও বেশি অনুশীলন করানো। আরও ভালো যেন খেলতে পারে সে ব্যবস্থা করা। সুতরাং কথায় কথায় এত হতাশ হওয়া তো ঠিক নয়। এটাই আমাদের একটা মানসিক সমস্যা হয়ে গেছে। একটুতেই হতাশ। বেশি হতাশ হওয়া যাবে না। মাঝামাঝি থাকতে হবে।’

ভবিৎষতে টাইগাররা ভালো করবেন এমন আশা ব্যাক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে নিশ্চয়ই (ক্রিকেটাররা) ভালো করবে। নতুন প্রজন্ম আসছে, তারা ভালো করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

ক্রিকেটারদের মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১