ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ

আকাশ জাতীয় ডেস্ক: 

গাউসুল আজম, বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবস তথা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ বুধবার। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে।

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ১৪৪৩ হিজরি উপলক্ষে বুধবার বাদ জোহর (দুপুর দেড়টায়) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন। সভাপতিত্ব করেন দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার।

হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন হযরত আবদুল কাদির জিলানি। ‘ইয়াজদাহম’ ফার্সি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়। আবদুল কাদির জিলানীকে দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি গাউসে আজম দস্তগীর হিসেবে পরিচিত।ইরাকের বাগদাদের গেয়ারভী শরীফ প্রতিবছর রবিউস সানির এগারো তারিখ বা মাসিকভাবে ইসলামী ক্যালেন্ডারের প্রতি মাসের এগারো তারিখ ফাতেহা-ই-ইয়াজদাহম উদ্‌যাপন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ

আপডেট সময় ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১