ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ‘সুধাসদন’ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে তাকে সাংবিধানিকভাবে দায়মুক্তি দিয়ে গেছে নাহিদ মাদক, সন্ত্রাস ও অপরাধের কোনো সুযোগ দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী জুলাইয়ের দিনগুলোই জ্বলন্ত সাক্ষী, ইসলামী আন্দোলন মানবতার পক্ষের শক্তি: চরমোনাই পীর ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলস কাজ করছে: বাণিজ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

আইএফআইসি ব্যাংক-বিকাশ সরাসরি লেনদেন উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি-বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত আইএফআইসি ব্যাংকের সঙ্গে বিকাশের সমন্বিত লেনদেন সেবা চালু হয়েছে। ফলে ব্যাংকটির ১০ লাখেরও বেশি গ্রাহক এখন তাৎক্ষণিকভাবে নিজের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি টাকা আনতে পারবেন এবং বিকাশ থেকে আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন।

এর ফলে এখন আইএফআইসি ব্যাংকের গ্রাহকদের আর্থিক লেনদেন হবে আরও সহজ, ঝামেলাহীন এবং সময় ও খরচ সাশ্রয়ী। আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা দেশের যে কোনো স্থান থেকে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা যে কোনো সময় এই সেবা উপভোগ করতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে।

আইএফআইসি ব্যাংকের পরিচালক এ.আর.এম. নাজমুস সাকিব ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক ও দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিকাশের পরিচালনা পর্ষদের সদস্য কাজী মাহমুদ সাত্তার, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

এই সমন্বিত লেনদেন সেবা পেতে প্রথমে গ্রাহকদের বিকাশ অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্ট ও আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে লিংক স্থাপন করতে হবে। লিংক স্থাপনের ক্ষেত্রে উভয় অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর এবং বিকাশ অ্যাকাউন্ট নম্বর একই হতে হবে।

লিংক স্থাপন হয়ে গেলে একজন গ্রাহক বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’র মাধ্যমে আইএফআইসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং প্রয়োজনমতো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’র মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন।

সারাদেশে ছড়িয়ে থাকা আইএফআইসি ব্যাংকের আট শতাধিক শাখা-উপশাখা থেকেও বিকাশে ক্যাশ ইন করার সুবিধা উপভোগ করছেন ব্যাংকের সব গ্রাহক। এছাড়া ব্যাংকটির এটিএম বুথ থেকে শতকরা ১.৪৯ হারে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন বিকাশের ৫ কোটি ৬০ লাখ গ্রাহক।

উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির

আইএফআইসি ব্যাংক-বিকাশ সরাসরি লেনদেন উদ্বোধন

আপডেট সময় ০৬:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১