ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী সব শ্রেণি পেশার মানুষের জন্য এবারের বাজেট: দুলু সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়: গয়েশ্বর চন্দ্র রায় যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মীর হেলাল গ্যালারিতে বসে দেশসেরা ক্ষুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকায় বাবর-শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান দল। তবে ছুটিতে থাকায় তখন দলের সঙ্গে আসেননি দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

আজ মঙ্গলবার এই দুজনও চলে এসেছেন।

আজ সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছেন বাবর ও মালিক। এরপর তাদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর ও শোয়েব। তাদের দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও বাবর এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে ৬০.৬০ গড়ে তিনি করেছেন ৩০৩ রান। হাঁকিয়েছেন চারটি ফিফটিও। এমনকি বিশ্বকাপের সেরা একাদশের নেতৃত্বেও তাকেই রেখেছিল আইসিসি।

অন্যদিকে, খুব বেশি ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও স্কটিশদের বিপক্ষে ১৮ বলে অর্ধশত হাঁকিয়েছেন শোয়েব, হয়েছিলেন ম্যাচসেরাও।

এর আগে গত ১৩ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে তারা।

বিশ্বকাপের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। মোহাম্মদ হাফিজের জায়গায় নেওয়া হয়েছে ইফতিখার আহমেদকে। এছাড়া বিশ্বকাপ দলের বাকি সবাই থাকছেন বাংলাদেশ সফরের দলে।

আগামী ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। এরপর হবে টেস্ট সিরিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকায় বাবর-শোয়েব

আপডেট সময় ০৭:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১